প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার,মোটরসাইকেল জব্দ
নওগাঁর পত্নীতলায় ২৫ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আব্দুর রউফ ওরফে রুবেল (৩৫) ও মো. হাবিবুর রহমান (৩০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টি হাটপুকুর গ্রামে সুনিল টপ্পোর মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক দুজনের হেফাজত থেকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।গ্রেপ্তার আব্দুর রউফ ওরফে রুবেল ও হাবিবুর রহমান উভয়ই উপজেলার উষ্টি বাজার এলাকার বাসিন্দা।এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত