প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
জয়পুরহাটে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার
জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে ব্যাটারি চালিত ভ্যান থেকে দুই কার্টুনে থাকা ৭৬৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গত শনিবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করে।এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যান তল্লাশি করে ২ কার্টনে থাকা একেএল ওয়ান (AKL One) নামের ১০০ এমএল এর ৭৬৮ বোতল সিরাপ উদ্ধার করা হয়।জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) জানায়, উদ্ধারকৃত সিরাপের বিষয়ে জয়পুরহাট সদর থানায় জিডি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত