প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
জয়পুরহাটে প্রথম ফ্রেন্ডশিপ ও অ্যাডভেঞ্চার ক্যাম্প তাবু জলসা অনুষ্ঠিত
জয়পুরহাটে প্রথম ফ্রেন্ডশিপ ও অ্যাডভেঞ্চার ক্যাম্প -২০২৬ এর সমাপনী ও তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে জয়পুরহাট সরকারি কলেজ মাঠে জয়পুরহাট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে সমাপনী ক্যাম্প ও তাঁবু জলসায় সভাপতিত্ব করেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্প ফায়ার ও তাঁবু জলসার উদ্বোধন শেষে বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জেসমিন নাহার, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান,জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল ইসলাম জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিক, ক্যাম্প সচিব মাহবুব মোর্শেদুল আলম লেবু, জয়পুরহাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ইমরুল কায়েস, শহিদুল ইসলাম, জয়পুরহাট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক রাজিয়া সুলতানা, প্রোগ্রাম সচিব আমিনুল ইসলাম মানিক, জেলা রোভারের সম্পাদক আজিজার রহমান, কোষাধক্ষ্য আব্দুল আলীম, যুগ্ম সম্পাদক সালেউর রহমান সজিব, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, জেলা স্কাউটস এর সম্পাদক মাহমুদুল হাসান মুন্না, জেলা রোভারের সিনিয়র রোভার মেট রাকিবুল ইসলাম রাকিবসহ জয়পুরহাট সরকারি কলেজ এবং বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। চার দিনব্যাপী এই ক্যাম্পের শুরু হয় গত ৭অক্টোবর। 'বন্ধুত্বে বন্ধন অভিযানে অর্জন' এই স্লোগানে ফ্রেন্ডশিপ ক্যাম্পে রোভার সদস্যরা প্রকৃতি দর্শন, ট্রেকিং, হাইকিং এবং অবসট্রাকল সহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে। ক্যাম্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন রোভার সদস্য অংশগ্রহণ করে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত