প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
দুপচাঁচিয়ায় মাদকসহ ৬জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।রোববার (১১ অক্টোবর) বিকেলে ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মহলদারপাড়ার মারুফ হোসেন (২৩), রবিউল ইসলাম (৩০) ও . বাপ্পী হোসেন (২৬); উত্তর মাঝিপাড়ার পবন প্রাং (৪৫), যিনি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে উল্লেখ করা হয়েছে; বড় ধাপেরহাট এলাকার সোনামনি (৪০) এবং ধাপেরহাট এলাকার তুলশী বাশফোর (৪৫)। তাঁদের সবার বাড়ি দুপচাঁচিয়া উপজেলায়।অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান জেল হাজতে প্রেরণ করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত