প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
নিয়ামতপুরে চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার, অটোরিকশা জব্দ
নওগাঁর নিয়ামতপুরে ১০.৫ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।রোববার (১১ অক্টোবর ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার ছাতরা বাজারের কলাপট্টি চেয়ারম্যান মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁর মহাদেবপুর উপজেলার কর্নতৈর গ্রামের হাসানুজ্জামানের ছেলে রাব্বি মন্ডল (২৩) এবং একই গ্রামের আকরামের ছেলে সিপন (২৩)।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত