প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
জনতার ইউএনও’ হিসেবে পরিচিত মুসা নাসের চৌধুরীকে রংপুর বিভাগে বদলি
পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ‘জনতার ইউএনও’ হিসেবে পরিচিত মুসা নাসের চৌধুরীকে বদলি করা হয়েছে। গত ৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত ০৫.০০.০০০০.০০০.১৩৯.১৯.০০১১.২৬-৬৮৩ নম্বর স্মারকের প্রজ্ঞাপনে তাকে পদায়নের জন্য রংপুর বিভাগে ন্যস্ত করার আদেশ দেওয়া হয়।এর আগে তাকে রাজশাহীর বাগমারা ও বগুড়ার ধুনট উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়েছিল।গাইবান্ধা জেলার বাসিন্দা মুসা নাসের চৌধুরী ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নভেম্বরে চরম সংকটকালীন সময়ে চাটমোহর উপজেলায় ইউএনও হিসেবে যোগ দেন। তিনি ২০২৩ সালের ২০ জুলাই যোগদানকৃত রেদওয়ানুল হালিমের স্থলাভিষিক্ত হন। যোগদানের পর থেকেই তিনি জনগণের আস্থা অর্জন করে ‘জনতার ইউএনও’ হিসেবে পরিচিতি পান। অল্প সময়ের মধ্যে সর্বমহলে গ্রহণযোগ্যতা তৈরি করেন এবং মানবিক কাজ, উন্নয়ন কর্মকাণ্ড ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে প্রশংসা কুড়ান।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত