প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
রাণীশংকৈলে কন্যাশিশু দিবস উদযাপন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সিনিয়র সহসভাপতি নুরনবী, সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর মাস্টার উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।আলোচনা পর্বে বক্তারা বলেন, কন্যাশিশুর বিকাশে নিরাপদ পারিবারিক ও সামাজিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। তাদের প্রতি বৈষম্য দূর করে শিক্ষার সুযোগ সৃষ্টি এবং অধিকার রক্ষায় পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোরদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত