প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
সীমান্ত সুরক্ষা,অপরাধ দমন ও মানবিক তৎপরতায় ব্যাপক সাফল্য
সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা বিধানে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বলিপাড়া জোন (৩৮ বিজিবি)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জোনটি সর্বদা তৎপর রয়েছে।এক প্রেস ব্রিফিংয়ে বিজিবির বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক ১ জানুয়ারি ২০২৬ থেকে ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরিচালিত বিভিন্ন আভিযানিক কার্যক্রম, মানবিক সেবা এবং সম্প্রীতি উন্নয়ন কর্মকাণ্ডের সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে। ব্রিফিংয়ে উপস্থাপিত তথ্যের বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হলো:আভিযানিক কর্মকাণ্ড (২০২৬)১. বৈসাবি ও সাংগ্রাই উৎসব নিরাপত্তা: গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদারের ফলে গত ১৩–১৫ এপ্রিল ২০২৬ তারিখে রেমাগ্রি এলাকায় বৈসাবি ও সাংগ্রাই উৎসব বিগত বছরের তুলনায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।২. আরাকান আর্মিতে যোগদানের পরিকল্পনা নস্যাৎ: গত ২০ মে ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে আরাকান আর্মিতে যোগদানের উদ্দেশ্যে গমনেচ্ছু ২ জন পাহাড়ি যুবকসহ অপহরণকারী মাংলে থ্রোইকে আটক করে বিজিবি।৩. অপহৃত ব্যক্তি ও মুক্তিপণ উদ্ধার: গত ২২ মে ২০২৬ তারিখে বিদ্যামনি পাড়া এলাকায় পরিচালিত ঝুঁকিপূর্ণ অভিযানে অপহৃত মোঃ আমু হোসেনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। একই সাথে অপহরণকারী মাংলে থ্রোইকে মুক্তিপণের ৩ লাখ টাকা ও অপহরণে ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করা হয়।৪. থানচি থানা ঘেরাও পরিস্থিতি নিয়ন্ত্রণ: গত ২৪ মে ২০২৬ তারিখে থানচিতে ৫ বছর বয়সী এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের ঘটনায় উত্তেজিত জনতা কর্তৃক থানচি থানা ঘেরাও করা হলে তাৎক্ষণিকভাবে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।৫. হত্যা ও লাশ গুমের মামলায় সন্দেহভাজন আটক: গত ৮ জুন ২০২৬ তারিখে গ্যালেঙ্গা বিজিবি ক্যাম্পের আওতাধীন জেতুনপাড়া এলাকায় অজ্ঞাত এক বাঙালিকে হত্যা করে লাশ গুমের ঘটনায় অভিযান চালিয়ে ১৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।৬. অস্ত্র ও গোলাবারুদ জব্দ: গত ১০ জুন ২০২৬ তারিখে স্পটহাইট টিওবির আওতাধীন আরিফ পাড়া এলাকা থেকে ২ জন আসামিসহ ১টি গ্রেনেড ও ৬ রাউন্ড গোলাবারুদ (অ্যামুনেশন) আটক করা হয়।৭. বিস্ফোরক ও মাইন উদ্ধার: গত ১৫ জুন ২০২৬ তারিখে ইয়াংরাই বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ পেনেডং পাড়া এলাকার একটি জুমঘর থেকে ৫টি গ্রেনেড এবং ২টি অ্যান্টি-পার্সোনাল আইইডি/মাইন উদ্ধার করা হয়।৮. ছিনতাইকৃত চাঁদের গাড়ি উদ্ধার: গত ১৫ জুলাই ২০২৬ তারিখে জীবননগর পাহাড় এলাকায় জেএসএস-এর ৪ জন সশস্ত্র সদস্য কর্তৃক অস্ত্রের মুখে ছিনতাইকৃত বেসামরিক চাঁদের গাড়িটি ১৮ জুলাই ২০২৬ তারিখে বিশেষ উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।৯. মিয়ানমারের নাগরিক আটক: গত ১৬ জুলাই ২০২৬ তারিখে বংকুপাড়া বিওপির চেকপোস্টে সন্দেহজনকভাবে চলাচলের সময় ২ জন মিয়ানমার নাগরিক (তরুণী) এবং তাদের ১ জন সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭,৮৮,৬০০ মিয়ানমার কিয়াট, ২৪,৬১০ বাংলাদেশি টাকা এবং ২টি মিয়ানমারের পরিচয়পত্র জব্দ করা হয়।১০. যৌথ সাফল্য (জুলাই ২০২৬): গত ১৫, ১৬ ও ১৯ জুলাই ২০২৬ তারিখে ছিনতাইকৃত চাঁদের গাড়ি উদ্ধার, অনুপ্রবেশকারী ২ মিয়ানমার তরুণীকে ৭,৮৮,৬০০ মিয়ানমার মুদ্রাসহ আটক এবং সড়কে চাঁদাবাজির সময় জেএসএস-এর সশস্ত্র গ্রুপের সদস্য সূর্য সেন চাকমাকে আটক করা হয়।১১. চাঁদাবাজ সূর্য সেন চাকমা হাতেনাতে গ্রেপ্তার: গত ১৭ জুলাই ২০২৬ তারিখে থানচি-নীলগিরি সড়কের বাগানপাড়া এলাকায় বিশেষ ডমিনেশন টহল দল অভিযান চালিয়ে আমবোঝাই ট্রাক থেকে চাঁদাবাজির সময় জেএসএস-এর সক্রিয় সশস্ত্র সদস্য সূর্য সেন চাকমাকে নগদ অর্থসহ হাতেনাতে আটক করে।১২. অপহৃত শিক্ষক উদ্ধার: গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বেলা ১১:৫৫ ঘটিকায় নাইদারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬ জন সশস্ত্র জেএসএস সদস্য চাই অং প্রু মারমা (৫৭)-কে অপহরণ করে। সেনাবাহিনী ও বিজিবির যৌথ টহল, তল্লাশি ও গোয়েন্দা চাপের মুখে পরদিন ১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১৪:০০ ঘটিকায় মায়ারাম পাড়ায় তাকে ছেড়ে দিতে বাধ্য হয় অপহরণকারীরা।১৩. চাঁদাবাজি উল্লেখযোগ্য হারে হ্রাস: বলিপাড়া জোনের চৌকস ও দূরদর্শী তৎপরতার ফলে থানচি উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদাবাজি প্রায় ৩৭.৩৭% হ্রাস পেয়েছে। ২০২৪–২০২৫ অর্থবছরে বিভিন্ন উৎস থেকে প্রায় ২৭ কোটি টাকা চাঁদা আদায় হলেও ২০২৫–২০২৬ অর্থবছরে তা কমে ১৬ কোটি ৯১ লাখ ৬ হাজার টাকায় নেমে এসেছে।মানবিক কর্মকাণ্ড (২০২৬)১. আমিয়াখুমে আটকে পড়া পর্যটক উদ্ধার: আমিয়াখুম ভ্রমণে গিয়ে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৭ জুলাই থেকে থুইসাপাড়ায় আটকে পড়া ৪ জন পর্যটককে ১২ জুলাই ২০২৬ তারিখে বিজিবি টহল দল উদ্ধার করে নেপিউপাড়া বিওপিতে নিয়ে আসে এবং পরবর্তীতে নিরাপদে থানচি সদরে পৌঁছে দেয়।২. নৌকাডুবিতে ৬ জনকে জীবিত উদ্ধার: গত ২৪ জুলাই ২০২৬ তারিখে বড়পাথর এলাকায় তীব্র স্রোতে সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে গেলে বিজিবির টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জন পর্যটক, মাঝি ও গাইডসহ মোট ৬ জনকে জীবিত উদ্ধার করে।৩. বলিবাজারে অগ্নিকাণ্ড নির্বাপণ: গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আনুমানিক ভোর ০৩:৩০ ঘটিকায় বলিবাজারে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড বিজিবির বলিষ্ঠ প্রচেষ্টায় ভোর ০৪:৪৭ ঘটিকায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।৪. অসুস্থ পর্যটককে চিকিৎসা ও উদ্ধার: গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকার মিরপুর থেকে থানচির বাঘের লাংলাক ঝর্ণায় বেড়াতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়া ১ জন পর্যটককে বিজিবি প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদে থানচি সদরে নিয়ে আসে।৫. ডিমপাহাড় দুর্ঘটনায় উদ্ধার অভিযান: গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে ডিমপাহাড় থেকে তিন্দুমুখ নৌঘাটে নামার সময় পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি খাদে পড়ে ২ জন নিহত ও ৫ জন আহত হন। বিজিবি দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।সম্প্রীতি উন্নয়ন কর্মকাণ্ড (২০২৬)১. শিক্ষা সহায়তা: ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ২৮৫ জন অসহায় ও দরিদ্র শিক্ষার্থীর ভর্তি, বই ও শিক্ষা উপকরণ ক্রয়, ফরম পূরণ, শিক্ষাবৃত্তি এবং শিক্ষা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি খাতা, কলম, পেন্সিল ও ইরেজারসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।২. শীতবস্ত্র বিতরণ: এলাকার ৩৫০ জন দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।৩. ক্রীড়া সামগ্রী ও সহায়তা: ৫টি কর্মসূচির মাধ্যমে এলাকার ৯৩ জন স্থানীয় যুবক ও খেলোয়াড়দের মাঝে ফুটবল, ভলিবল, জার্সি ও নেট বিতরণসহ বিভিন্ন প্রতিযোগিতায় আর্থিক সহায়তা এবং সম্প্রীতি উন্নয়ন ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী নারী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।৪. মেডিকেল ক্যাম্পেইন ও সার্বক্ষণিক সেবা: ৬টি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ৫৫৬ জন অসহায় ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়া জোন সদরের এমআই রুমের মাধ্যমে স্থানীয় জনগণকে সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।৫. চিকিৎসা সহায়তা: ৪টি কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনসাধারণের কিডনিজনিত সমস্যা, টিউমার ও অপারেশনসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।৬. সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান: ৪টি কর্মসূচির মাধ্যমে থানচি যুব সেমিনার এবং বৈসাবি, বিজু ও সাংগ্রাই উৎসবের আয়োজক ও স্থানীয়দের আর্থিক অনুদান দেওয়া হয়।৭. বিবাহ সহায়তা: তিন্দু গ্রুপিংপাড়ার বাসিন্দা জন ত্রিপুরার মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।৮. ঘর নির্মাণ সহায়তা: মানবিক সহায়তার অংশ হিসেবে জোন কমান্ডার কর্তৃক স্থানীয় বাসিন্দা জাফর আলম ও শান্ত ত্রিপুরাকে নতুন ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।৯. ত্রাণ সামগ্রী বিতরণ: ৩টি কর্মসূচির মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৮টি পরিবারের ৭৩০ জন সদস্যের মাঝে চাল, ডাল ও শুকনা খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।১০. বাদ্যযন্ত্র সহায়তা: বড়দিন উপলক্ষে কালাপাড়ার বাসিন্দা জনি ত্রিপুরা ও বীর বাহাদুর ত্রিপুরাকে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বাদ্যযন্ত্র ক্রয়ে আর্থিক অনুদান দেওয়া হয়।১১. অন্যান্য মানবিক সহায়তা: বিভিন্ন সময়ে স্থানীয় অনগ্রসর জনগোষ্ঠীর পারিবারিক, সামাজিক ও জরুরি মানবিক প্রয়োজনে সার্বিক আর্থিক সহায়তা দিয়ে এলাকার সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় রেখেছে বলিপাড়া জোন।প্রেস ব্রিফিংয়ের সমাপ্তিতে উপস্থিত সাংবাদিকবৃন্দের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয় যে, গণমাধ্যমের সঠিক ও বস্তুনিষ্ঠ প্রচারের মাধ্যমে সীমান্ত রক্ষা ও জনকল্যাণে বাহিনীর এ কার্যক্রমের প্রকৃত চিত্র সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত