প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের হিসাব রক্ষক সোহান পারভেজের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনা জাহান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া, শিক্ষক নূরুল হুদা, সান্তাহার শহর প্রেসক্লাবে সভাপতি জিললুর রহমান, সাংবাদিক উজ্জ্বল প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত