প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
শেরপুরে ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ
২০২৬-২০২৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় বগুড়ার শেরপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৪০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু, গাড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা তবিবুর রহমান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, শেরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শাহাদাত হোসেন এবং ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা বৃদ্ধি, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং বিদ্যালয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত