প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নওগাঁর সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় মঙ্গলবাড়ি ফুটবল একাডেমী ৩-০ গোলে সিরাজগঞ্জ দলকে পরাজিত করেছে।সোমবার (১২ অক্টোবর) সাপাহার উপজেলার গোপালপুর মাদ্রাসা মাঠে বিকেলে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন শিরন্টি ইউপি বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), গোপালপুর ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোখলেসুর রহমান (মুকুল)।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি জোরদার হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত