প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন প্রেস কনফারেন্স
দিনাজপুরের ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া ও উপকারভোগী নির্বাচনের পদ্ধতি তুলে ধরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ডের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।প্রেস কনফারেন্সে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে এক যোগে কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন। তিনি ভিডিও কনফারেন্সের বক্তব্যে প্রকৃত উপকারভোগী চিহ্নিত করা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং নির্ধারিত নীতিমালা অনুসরণ করে কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুবানা তানজীন। এ সময় আরও বক্তব্য রাখেন ঘোড়াঘাট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন,৩ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন এবং ১ নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাবু। মিয়াসহ অনেকে। প্রেস কনফারেন্সে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ারসাংবাদিকবৃন্দ এবং ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী কর্মীরাউপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের হাতে তথ্য সংগ্রহের ট্যাব, প্রয়োজনীয় কাগজপ তুলে দেওয়া হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত