প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
লাখাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের লাখাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহেদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব। এর আগে দিবসটি উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং পরিবার ও নিজ নিজ ঘর থেকে দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ ও পূর্বপ্রস্তুতির বিকল্প নেই। সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম সাহেদ,লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, লাখাই উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি পারভেজ হাসান, উপজেলা ফায়ার সার্ভিসের সাব-অফিসার জহিরুল ইসলাম ও সাংবাদিক এম এ ওয়াহেদ। এ সময় উপস্থিত ছিলেন লাখাই অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জুবায়ের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাবু কেশব চন্দ্র এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত