প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক হস্তান্তর
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র ময়মনসিংহ অঞ্চলের বীমা গ্রাহকদের বীমাদাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) ময়মনসিংহে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির নিজস্ব ভবনে সেমিনার কক্ষে এ বীমাদাবীর চেক হস্তান্তর ও কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র আল আমিন বীমা প্রকল্পের মহা-ব্যবস্থাপক ও জেলা সমন্বয়কারী সাকিল মাহমুদের সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদার, আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়া।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল-আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোখলেসুর রহমান, মহাব্যবস্থাপক রাশেদুল ইসলাম ও পপুলার ডিপিএস প্রকল্পের মহাব্যবস্থাপক হাফিজুল ইসলাম প্রমুখ। ব্যবসা পর্যালোচনা সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত