প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
আত্রাইয়ে দুর্গাপূজা উপলক্ষে দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক নিয়ামত আলী বাবু ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ ও অসহায় মানুষের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত