প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
ভাঙ্গুড়ায় আড়াই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার কয়ড়া, শ্রীপুর, জয়রামপুর ও বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মোট ৭৬টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য দুই লাখ ২৮ হাজার টাকা।অভিযান শেষে জব্দ করা জালগুলো নৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, চায়না দুয়ারি জাল ব্যবহারে দেশীয় মাছের পোনা ও ছোট মাছ নির্বিচারে ধরা পড়ে। এতে মাছের প্রজনন প্রক্রিয়া ও প্রাকৃতিক জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। দেশীয় মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।অভিযানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজমসহ উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরুইয়া মমতাজ জানান, জনস্বার্থে এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত