প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড কায়েতপাড়া যুব সমাজের উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে উথরাইল স্কুল মাঠে খেলার শুভ উদ্বোধন করেন সান্তাহার ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসলেম উদ্দীন, যুবদল নেতা সোহরাফ, জাহাঙ্গীর,নাসির,উজ্জল, সবুজ, লুৎফর,রানা হোসেন,রিয়ন সরদার, ইউনিয়ন তাঁতিদলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন,মিন্টু প্রমুখ। উদ্বোধনী খেলায় যে দুই দল অংশ গ্রহণ করেন শিহাব একাদশ বনাম সিয়াম একাদশ। শিহাব একাদশকে(০-১)গোলে হারিয়ে সিয়াম একাদশ বিজয়ী হন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত