প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে'র উদ্বোধন
নওগাঁর সাপাহার উপজেলার মরাডাঙ্গা ময়নাকুড়ি ফুটবল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে শিরন্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন টুর্নামেন্টের আয়োজন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন। উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধরণ সম্পাদক মোসাঃ আফরুজা বেগম ঝর্ণা,এ সময় শিরন্টি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং ক্রীড়াঙ্গনে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত