প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল রক্ষায় আমরা’ ও ‘ধরিত্রী রক্ষায় আমরা’-এর যৌথ আয়োজনে শুক্রবার সকালে পৌর সদরের জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন হেলালুর রহমান জুয়েল। এতে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মুক্তি মাহমুদ, প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিঞা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন এবং পরিবেশবাদী সংগঠক জাহাঙ্গীর আলম মধু প্রমুখ।বক্তারা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণে আন্তর্জাতিকভাবে ঋণ প্রস্তাবের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা ঋণ নয়, বরং জলবায়ু পরিবর্তনের যৌক্তিক ক্ষতিপূরণ ও এককালীন অনুদানের দাবি জানাই।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত