প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নুরজাহানের পাশে থাকবে বিএনপি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অগ্নিকান্ডে সব হারানো বিধবা নুরজাহানে বেগমের পাশে থাকবে ওয়াদুদ ভুইয়া এমপি। তার সব ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সর্ব্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। তার বসবাসের জন্য নতুন ঘর নির্মাণ করে দেয়া হবে। এসব কথা জানিয়েছেনন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।শনিবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে মাটিরাঙ্গার বড়নালের ৬নং ওয়ার্ডে আগুনে পুড়ে যাওয়া বিধবা নুরজাহানে বেগমের বাড়ি পরিদর্শনকালে এসব কথা বলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মধ্যরাতে আকস্মিক অগ্নিকাণ্ডে পুড়ে যায় বড়নাল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সভাপতি প্রয়াত আব্দুল জব্বারের স্ত্রী বিধবা নুরজাহানে বেগমের বসতঘর। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় তার গুরুত্বপুর্ণ দলিলসহ তার ঘরের প্রতিটি জিনিস। এসময় আগুনে পুড়ে যাওয়া ঘর মেরামতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভুইয়া এমপি'র পক্ষ থেকে পাঁচ বান্ডিল ঢেউ টিন, নগদ অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহম্মেদ, বড়নাল ইউনিয়ন বিএনপির আহবায়ক সোলেমান বাদশা, যুগ্ম আহবায়ক মো. জামাল উদ্দিন জালাল, সদস্য (দপ্তর) মো. আবুল কাশেম ডিলার, বড়নাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হক, সাধারন সম্পাদক মো. মমিনুর রহমান, আমতলী ইউনিয়ন বিএপির সভাপতি মো. হাবিল মিয়া, সাধারন সম্পাদক আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত