প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
গাইবান্ধার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু মশার বিস্তার রোধ ও মশাবাহিত রোগ প্রতিরোধে গাইবান্ধা সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টা ১৭ মিনিটে ইউনিয়নজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুলফিকার আলীর নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।অভিযানে উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, দৈনিক ঘোষণার রিপোর্টার মোঃ মিজানুর রহমান মিলন, দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার নুর আমিন, হিসাব ও কম্পিউটার অপারেটর শ্রীজনক কুমার, ইউনিয়নের গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধ, মশার বংশবিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় চেয়ারম্যান মোঃ জুলফিকার আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়ির আঙিনা, আশপাশের ঝোপঝাড়, নালা-নর্দমা এবং যেখানে পানি জমে থাকে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে সচেতন হতে হবে।তিনি আরও বলেন, বল্লমঝাড় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি গ্রামের আনাচে-কানাচে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকি কমাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।সংশ্লিষ্টরা মনে করেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব। একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত