প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৩২ হাজার ১৫০ টাকা।শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।বিজিবি জানায়, শনিবার অচিন্তপুর বিওপি ও আমড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৮১ পিস ইনজেকশন জব্দ করা হয়। জব্দ করা এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের সিজার মূল্য ১ লাখ ৩২ হাজার ১৫০ টাকা।বিজিবি আরও জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের প্রবেশ রোধ এবং সংশ্লিষ্টদের আটকে পেশাদারত্বের সঙ্গে কাজ করবে বিজিবি।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত