প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
সান্তাহারে বিএনপির নেতাকর্মীকে গণ সংবর্ধনা
বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর এলাকায় ফ্যাসিস্ট আওয়ামীলীগের মিথ্যা মামলা, হামলা ও জেল জুলুমের শিকার বিএনপি, যুবদল ও ছাত্রদলের তিন শতাধীক নেতা-কর্মীদের গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের ফারিস্তা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকনের ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন করা হয়। গণ সংবর্ধনা প্রদাণ অনুষ্ঠানে মাহফুজুল হক টিকনের সভাপতিত্বে ও উপজেলারবিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেবের সঞ্চালনায় সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শফিকুল ইসলাম খাঁন লিখন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুন আর রশিদ মামুন, কুন্দুগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু তালুকদার,চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক সায়েম, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দীন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, বিএনপি নেতা ফাহিম, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাবেকদলের সভাপতি রুহুল আমী, পৌর স্বেচ্ছাবেকদলের সাবেক আহবায়ক মানিক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন প্রমুখ।আলোচনা শেষে মামলা, হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার বিএনপি, যুবদল ও ছাত্রদলের তিন শতাধীক নেতা-কর্মীদের গলায় ফুলের মালা দিয়ে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত