প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় ৩৮ পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় ৩৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন তাঁরা।শনিবার (১৭ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বলা হয়, স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসানের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। এ ছাড়া ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত যশোর রিজিয়নের প্রায় দুই হাজার বিজিবি সদস্য ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত