প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবীনবরণ
বর্ণাঢ্য আয়োজনে ভোলার চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় ওই কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে উপাধ্যক্ষ ইবরাহীম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব এমদাদুল হোসেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরফ্যাসন আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী অ্যডভোকেট রমিজ উদ্দিন, ব্যাবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, সহকারী ব্যাবস্থাপনা পরিচালক ওমর ফারুক।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "তোমরাই আগামীর বাংলাদেশ। লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি।"অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা।এসময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত