প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোণার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার
শনিবার (১৭ অক্টোবর, ২০২৬ খ্রি.) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা সদর থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান মহোদয় এবং নেত্রকোণা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়।পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে মতবিনিময় করেন।পুলিশ সুপার মহোদয় পূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত