প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
গুজব ছড়াবেন না,সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান..
জয়পুরহাটে দুর্গামন্ডপ গুলোতে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে পরিদর্শনে এসে রংপুরের উত্তর-পশ্চিম বিজিবির ভারপ্রাপ্ত রিজিয়ন ও দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বললেন,গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান।আসন্ন দূর্গাপূজা উদযাপনের লক্ষ্যে স্থাপিত পুজামণ্ডপসমূহে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিয়োজিত বিজিবি সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সার্বিক নিরাপত্তা পরিলক্ষণ করার জন্য উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টরের সম্মানিত সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি কর্তৃক) স্ব-শরীরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনস্থ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিদ্যমান 'হরিজন সার্বজনীন দূর্গাপূজা মণ্ডপ' পরিদর্শন ও উপস্থিত পূজাউদযাপনকারী জনসাধারণের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেন।আজ ১৮ অক্টোবর রবিবার বেলা ১২টায় স্ব-শরীরে পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন,গুজব ছড়াবেন না,সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আমাদের জানাবন।এসময় আরো উপস্থিত ছিলেন,জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ লতিফুল বারী (পিবিজিএমএস,পদাতিক) এবং উপ-অধিনায়ক মেজর ইব্রাহীম আব্দুল্লাহ আসাদ(পদাতিক)।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত