প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস হচ্ছে বিরামপুরে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় নির্মান হতে চলেছে জাতীয় বিশ্ববিদ্যয়ের আঞ্চলিক ক্যাম্পাস। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো.খায়রুল ইসলাম মণ্ডল সংশ্লিষ্টদের নিয়ে সোমবার (১৯ অক্টোবর) সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন।জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নির্মানের জন্য কিছুদিন আগে উর্দ্ধতন কর্তৃপক্ষ বিরামপুর উপজেলার কয়েকটি জায়গা পরিদর্শন করেন। সেগুলোর মধ্যে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে বিরামপুর উপজেলার টাটকপুর ঢিবি এলাকার জায়গাটি বিবেচনায় নেয়া হয়। এ জায়গার সম্ভাব্যতা এবং পারিপার্শ্বিক সুযোগ সুবিধার দিক সরজমিনে পরিদর্শনের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. খায়রুল ইসলাম মণ্ডল সংশ্লিষ্টদের নিয়ে সোমবার (১৯ অক্টোবর) এলাকাটি পরিদর্শন করেছেন। এসময় তার সাথে ছিলেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তানজিনা খাতুন, সহকারী কমিশনার (ভ’মি) নাজিয়া নওরীন, সরকারি কলেজের অধ্যক্ষ আশীষ কুমার সরকার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর,সহকারী অধ্যাপক মশফিকুর রহমান, সহকারী অধ্যাপক আনোয়ারুল হাবিব রিটন, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত