প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
পাঁচবিবিতে ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদকবিরোধী অভিযানে ১ কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য ১ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।ডিবি পুলিশ সূত্রে জানা গেছে,গত ১৯ অক্টোবর সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) মো: ওমর ফারুক শিমুলের নেতৃত্বে সঙ্গীয় এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ পাঁচবিবি উপজেলার মাকুল গ্রামের মোড়ে এক মাদকবিরোধী অভিযান চালিয়ে জনৈক আজিজুল ইসলামের ওয়ার্কসপ এর সামনে হতে ১ কেজি মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।একই সঙ্গে গাজা রাখার অপরাধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজার মালিপাড়া এলাকার মৃত বানু চন্দ্র মালীর পুত্র মাদক ব্যবসায়ী শ্রী বিলাশ চন্দ্র মালী (৩৯), ও একই উপজেলার আলীগ্রাম শিবতলা গ্রামের মৃত মোজাহার মন্ডলের পুত্র মোঃ আলম মন্ডল (৪৮)কে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত