প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
দুপচাঁচিয়া মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরে পূজার নিরাপত্তা পরিদর্শন
বগুড়ার দুপচাঁচিয়া মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরে পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় মন্দির প্রাঙ্গণে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মন্দিরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি পূজার সার্বিক পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা লতা রায় এবং দুপচাঁচিয়া সদর ইউনিয়ন আনসার কমান্ডার মো. আতাউর রহমান। পুলিশ প্রশাসন সহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্দিরের সভাপতি ও পরিচালনা কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মন্দির পরিচালনা কমিটি সমন্বিতভাবে কাজ করবে বলে জানানো হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত