প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
বিরামপুরে শীতের আগাম সবজির প্রাচুর্য্যে কমে এসেছে দাম
দিনাজপুরের অন্যতম বৃহত বিরামপুর সবজির বাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়ায় কয়েক দিনের ব্যবধানে কাঁচা মরিচসহ অনেক সবজির দাম অর্দ্ধেকে নেমে এসেছে।গতকাল সকালে বিরামপুর বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা দোকানীরা কাঁচা মরিচ ৬০ টাকা, বেগুন ৩০টাকা, করলা ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা, পটল ৩০ টাকা, শীম ১২০ টাকা, মুলা ২০ টাকা, ঝিঙা ৩০ টাকা,বরবটি ৩০ টাকা, শসা ২০ টাকা কেজি দরে এবং লাউ প্রতিপিচ ১৫-২০ টাকা দরে বিক্রি করছেন। খুচরা দোকানী জাকির হোসেন জানান, গত এক সপ্তাহ আগে এই দর অনেক বেশি ছিল এবং কাঁচা মরিচসহ অনেক সবজি দ্বিগুণ দামে বিক্রি হয়েছিল।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আখতারুজ্জামান জানান, উপজেলার পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নে এবার ৩২০ হেক্টর জমিতে আগাম জাতের সবজির চাষ করা হয়েছে। কৃষকদের উৎপাদিত সবজি বাজারে আসতে শুরু করায় দামও কমে এসেছে। সরবরাহের পরিমাণ বাড়লে দাম আরো কমে আসতে পারে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত