প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে জব্দ মাদক ও সিরাপ
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীন পৃথক অভিযানে মালিকবিহীন ১ হাজার ৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৩৫৫ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদকদ্রব্য ও পণ্যের সিজার মূল্য ১ লাখ ৭৪ হাজার ৫০ টাকা।বুধবার (২১ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীন মনিপুর বিওপি ও বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৩৫৫ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৭৪ হাজার ৫০ টাকা।ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের লক্ষ্যে দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে অভিযান পরিচালনা করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত