প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডলসহ আটক ১
দিনাজপুরে অভিযান চালিয়ে ৩০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আব্দুল হামিদ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ট্যাবলেটগুলোর সিজার মূল্য ২ হাজার ৪০০ টাকা।বুধবার (২১ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বড়গ্রাম বিওপির একটি টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। বড়গ্রাম বিওপির টহল কমান্ডার নায়েক সিগন্যাল মো. খলিলুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ৩১১/এমপি থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জনতার মোড় কমিউনিটি ক্লিনিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুল হামিদকে আটক করে তার কাছ থেকে ৩০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।আটক আব্দুল হামিদ দিনাজপুরের দক্ষিণ বংশীপুর গ্রামের মৃত মো. শমছের আলীর ছেলে।ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত