প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
শিবগঞ্জে বন্ধন যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি জোরদার এবং যুবসমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে বন্ধন যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার ভাসুবিহার নরপতি রাজার ধাপ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় অংশ নেয় গরিবপুর একাদশ ও ডিএস ফুটবল ক্লাব শ্যামপুর। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিহার ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৭ নং বিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার হাসান শাওন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা আনোয়ারুল ইসলাম মুকুল, আবু তাহের, ফজলু,আব্দুল মান্নান দুলু, বিহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোস্তম আলী, যুবদল নেতা আবু শাহিন,খোরশেদ আলম কাজল এবং আয়োজক সংগঠন বন্ধন যুব সংঘের সভাপতি শাহিন ও সাধারণ সম্পাদক এনামুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।আয়োজকেরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা বাড়ানোর উদ্দেশ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এমন আয়োজন তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও দলগত সহযোগিতার মনোভাব গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত