প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
দশমিনায় হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন অডিশন অনুষ্ঠিত
বাংলাদেশ হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের দশমিনা উপজেলা শাখার অডিশন-২৬ সম্পন্ন অডিশন অনুষ্ঠিত হয়েছে।বুধবার( ২১শে অক্টোবর) সকাল ৯ টার দিকে উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের কেরামত আলী হাফিজী ও নুরানী মাদ্রাসায় সংগঠনটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ শামিম জোমাদ্দার এর সঞ্চালনায় সহ-সভাপতি হাঃ মাওঃ মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মাহমুদ হাসান মৃধা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দশমিনা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান মিজান, গণঅধিকারের ঢাকা মহানগর দক্ষিণ এর সহ-সভাপতি, বিএনপির দশমিনা উপজেলার সদস্য সচিব, মোহ শাহআলম শানু, ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ শামিম জোমাদ্দার। এর আগেসকাল সারে নয়টা থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলে বিকেল পর্যন্ত। ৪গ্রুপে গ্রুপে (৩০পারা গ্রুপ,২০পারা গ্রুপ ১০ পারা গ্রুপে ও ৫ পারা গ্রুপে) অংশ নেয় দশমিনা উপজেলার শতাধিক প্লাস শিক্ষার্থী। পরেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মাহমুদ হাসান মৃধা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত