প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
মাটিরাঙায় প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা
খাগড়াছড়ির মাটিরাঙার গোমতিতে বর্ণাঢ্য র্যালি ও গোমতি নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার একটি পূজামণ্ডপের প্রতিমা গোমতি নদীতে বিসর্জন দেওয়া হয়।এ সময় ঢাকঢোলের বাদ্য,শঙ্খধ্বনি ও শত শত ভক্তের জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে নদীর তীর। দেবী দুর্গাকে বিদায় জানাতে নদীর তীরে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বীরা। আনন্দ-উৎসবের পাশাপাশি অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায় জানান তাঁরা।দুর্গোৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রে মিলেমিশে অংশগ্রহণ করেন। অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির বন্ধনে গোমতিতে ও সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করেন।গোমতি ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির সভাপতি ভবতোষ ত্রিপুরার নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। এ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এ বছরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত