প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মোংলা বন্দর সম্প্রসারণ প্রকল্প এবং প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বেজা ইকোনমিক জোন) পরিদর্শনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে অংশ নিতে খুলনার দাকোপে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি নির্ধারিত এলাকায় পৌঁছান।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দাকোপে পৌঁছানোর পর সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাট জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে তিনি বানৌজা মোংলা জেটিতে পৌঁছাবেন এবং সেখানে নির্ধারিত ওয়ার্ডরুমে মধ্যাহ্ন বিরতিতে অংশ নেবেন।দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম এবং জেটি এলাকা সরজমিন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখার কথা রয়েছে ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত