প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
বিরামপুর জব ফেয়ার ঘিরে চাকুরি প্রত্যাশীদের ব্যাপক উচ্ছ্বাস
দিনাজপুরের বিরামপুর উপজেলায় জাতীয় পর্যায়ের ৭০টি চাকুরি দাতা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে বিশাল আয়োজনের প্রথম একটি জব ফেয়ারকে ঘিরে চাকুরি প্রত্যাশীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।জানা গেছে, রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরে অনেক সময় চাকুরি মেলার আয়োজন করা হলেও উপজেলা পর্যায়ের বিরামপুরে কখনও এরকম মেলা হয়নি। উত্তর জনপদের এ এলাকার বেকারগণ চাকুরির আশায় রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বাক্ষাৎকার বা পরীক্ষা দিতে গিয়ে অর্থ ব্যয় ও সময় অপচয়ের পাশাপাশি অনেক ভোগান্তির শিকার হন। তাদের দূর্দশা লাঘব এবং কর্মসংস্থানের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতার লক্ষ্যে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, সমাজ কল্যাণ এবং মহিলা ও মহিলা বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এবার চাকুরি দাতাদেরই বিরামপুরে আনার পরিকল্পনা করেন। তার পরিকল্পনা ও ব্যবস্থাপনায় উত্তর জনপদের বিরামপুর সরকারী কলেজ মাঠে আগামী ২৭ অক্টোবর বসছে জব ফেয়ার বা চাকুরি মেলা। দেশের শীর্ষস্থানীয় ৭০টি বেসরকারী প্রতিষ্ঠান তাদের জনবল খুঁজে নিতে এ মেলায় অংশ গ্রহণ করছেন। চাকুরি দাতা ও চাকুরি প্রার্থীদের এ মেল বন্ধনের দিনটিকে ঘিরে চাকুরি প্রার্থীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং উচ্ছ্বাস। উপজেলা প্রশাসনের আয়োজন এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতায় অনুষ্ঠিতব্য মেলার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।জব ফেয়ারের আয়োজন দেখতে গতকাল বিরামপুর সরকারি কলেজ মাঠে আগত দুই যুবক বলেন, জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলো চাকুরি দিতে প্রথম বারের মতো বিরামপুর আসছে একথা শুনেই আমরা শিহরিত। এই মেলাকে ঘিরে আমাদের মতো বেকার চাকুরি প্রার্থীদের মাঝে আশার ঘটেছে। আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উচ্ছ্বাস নিয়ে ২৭ অক্টোবরের প্রতীক্ষা করছি।বিরামপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল বলেন, বেকার মানুষের কর্মসংস্থানের জন্য দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য,সমাজ কল্যাণ এবং মহিলা ও মহিলা বিষয়ক মন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন এ চাকুরি মেলার ব্যবস্থা করেছেন। এখান থেকে জনবল নিয়োগের জন্য দেশের শীর্ষস্থানীয় ৭০টি প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত