প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
পাঁচবিবিতে ট্যাপেন্টাডলসহ ২ মাদক কারবারি আটক
জয়পুরহাটের পাঁচবিবিতে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-৫ ও ২০ বিজিবি ব্যাটালিয়নের যৌথ আভিযানিক দল।শুক্রবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রামে এ অভিযান চালানো হয়।আটককৃতরা হলেন, চেঁচড়া গ্রামের মৃত মুল্লুক চাঁদের ছেলে মো. আবুল কাশেম (৫৫) ও মৃত ছইমুদ্দিনের ছেলে মো. সুরুজ মন্ডল (৪০)। এ সময় তাদের তথ্যের ভিত্তিতে ভুইডোবা গ্রামের রিফাত (২৩) এর বাড়িতে অভিযান চালানো হলে সে পালিয়ে যায়।এসআরবি-৫ এর সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেঁচড়া বাইতুচ্ছালাম জামে মসজিদ সংলগ্ন আবুল কাশেমের বসতবাড়ি থেকে মাদকগুলো জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে এলাকায় বিক্রি করে আসছিল।এ ঘটনায় পাঁচবিবি থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত