প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়ায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের হাভিলি রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।রাজশাহী বিভাগীয় জিসাসের সভাপতি আরমান হোসেনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বগুড়া জেলা জিসাসের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিনুর রশীদ শাইন। তিনি বলেন, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর নবগঠিত বগুড়া জেলা ও মহানগর কমিটির সদস্যবৃন্দ বগুড়ায় সাংস্কৃতিক অঙ্গনে তাদের সুস্থ সাংস্কৃতিক চর্চা বিস্তার করবেন। নতুন কুঁড়ির মাধ্যমে শহীদ জিয়া শিশুদের সাংস্কৃতিক বিকাশের দ্বার উন্মোচন করেছিলেন, বেগম জিয়া সাংস্কৃতিক কর্মীদের মুল্যায়ন করেছেন, বর্তমানে আমাদের বগুড়া কৃতি সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাংস্কৃতিক কর্মীদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। জিসাসের সদস্যরা সহযোগিতা পাচ্ছেন। দেশীয় সংস্কৃতি বিকাশে জিসাস ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল আজিজ।এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জিসাসের সভাপতি আনোয়ার হোসেন আপেল, মহানগর জিসাসের সভাপতি সুলতান আহম্মেদ তুহিন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার কনকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সভায় উপস্থিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় সংগঠনের পরিচিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত