প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
পাঁচবিবিতে ৮৯ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার,আটক ২
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের সময় ৮৯ কেজি ১০০ গ্রাম ওজনের ৩টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তির আনুমানিক মূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।রোববার (২৫ অক্টোবর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে, বিজিবি, পুলিশ ও ইউএনও কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।আটককৃতরা হলেন, কুসুম্বা ইউনিয়নের পুরইল গ্রামের সন্তোষ মাহাত (৩৫) ও পূর্ব বালিঘাটা গ্রামের সুজন চন্দ্র রায় (৩৪)।উদ্ধারকৃত মূর্তিগুলো পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত