প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
সীমান্তে ভারতীয় মাদক ট্যাবলেট জব্দ
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১ হাজার ৬০৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ২৮ হাজার ২৪০ টাকা।সোমবার (২৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।বিজিবি জানায়, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীন বড়গ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে ১ হাজার ৬০৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত