প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নওগাঁর সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ ম্যাচে নিয়ামতপুর ফুটবল একাদশ ৩-১ গোলে সাপাহার ফুটবল একাডেমী কে পরাজিত করেছে।সোমবার (২৬ অক্টোবর) সাপাহার উপজেলার গোপালপুর মাদ্রাসা মাঠে বিকেলে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরন্টি ইউপি বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন।এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি জোরদার হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত