প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
পোরশায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা
নওগাঁর পোরশায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে২৭ শে অক্টোবর মঙ্গলবার ১২ টায় সারাইগাছি জিরো পয়েন্টে আয়োজিত র্যালিতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।আলোচনা সভায় বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং জনসম্পৃক্ত কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে পোরশা উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সম্মানিত সদস্য আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ, মোহাম্মদ মাসুদ রানা সহ যুবদলের ইকবাল হাসান শাহ ,আব্দুর রাকিব, আব্দুল জব্বার, শাহ জামাল, মোর্শেদ ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত