প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
ফুলবাড়ী সীমান্তে নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক ১
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩৭ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ সরল চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ট্যাবলেটগুলোর সিজার মূল্য ১০ হাজার ৯৬০ টাকা।বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন বনতারা বিশেষ ক্যাম্পের সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করেন।আটক সরল চন্দ্র দাস দিনাজপুর সদর উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম খিরেন চন্দ্র দাস।ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের প্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি চোরাচালানি পণ্য জব্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত