প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
আদিতমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
হাত ধোয়ার নায়ক হোন" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলা নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দিবসটি পালনে আদিতমারী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলীর অধিদপ্তরের আয়োজনে রালী ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। দিবসের শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রালী বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।শেষে আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আজিজা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচালক ডাঃ ইফতেখার হোসেন খাঁন,উপজেলা পল্লী বিদ্যুৎ ডিজি এম মোঃ আব্দুল ফাত্তাহ,উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক,খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আরিফুল ইসলাম সরকার সহ স্কুল-কলেজেরছাত্র-ছাত্রীসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত