প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
আক্কেলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। আজ বুধবার বিকেলে আক্কেলপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আক্কেলপুর উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলা পর্যায়ের বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, সাবেক মেয়র ও সবেক পৌর বিএনপির সভাপতি আলমগীর চৌধুরী বাদশা,পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন,এমইউ মোশারফ হোসেন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আনিছুর রহমান ও মো: রায়হান খান,বিএনপি নেতা আমিনুর রশিদ ইকু, সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল,বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মো:ওয়াহেদ প্রাং,পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: তরিকুল ইসলাম তুহিন,বিএনপি নেতা আব্দুর রউফ মাজেদ ও জেলা যুবদলের আহবায়ক কমিটি সদস্য, ওয়ালি-উল্লাহ খান রতন,শাকিল হোসেন রবিন,মাহমুদুল রহমান রিপন,মামুন চৌধুরী,দোলন প্রামাণিকসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত