প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার ধুনটে শোভাযাত্রা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ধুনট উপজেলা যুবদলের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি আবু মুছা, সহসভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, দপ্তর সম্পাদক সালমান সাদিক বাঁধন ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী।আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ধুনট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আসা হাজারো নেতাকর্মী অংশ নেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত