প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
আইজিপিকে রাজশাহীতে স্বাগত জানালেন ডিআইজি আশিক সাঈদ
রাজশাহী, ২৮ অক্টোবর ২০২৬: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম-এর রাজশাহী সফর উপলক্ষে শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।এ সময় অ্যাডিশনাল আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম-কেও স্বাগত জানানো হয়।এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত