প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
মোহনপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি!
রাজশাহীর মোহনপুরে সাংবাদিক রাসেদুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রাসেদুল দৈনিক ইনকিলাব পত্রিকার মোহনপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে মোটরসাইকেল, ল্যাপটপ, দুটি মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মোহনপুর উপজেলার ভাতুড়িয়া গ্রামের নিজ বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির দরজার ছিটকিনি খুলে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা একটি অপো এ৬ ও একটি রিয়েলমি সি২১ওয়াই স্মার্টফোন, একটি ল্যাপটপ, নগদ ৬ হাজার টাকা, দুটি ডাচ্-বাংলা ব্যাংকের কার্ড, একটি আইএফআইসি ডেবিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, একটি মানিব্যাগ ও একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মোটরসাইকেলটির রং কালো। এ ঘটনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন সাংবাদিক রাসেদুল ইসলাম।এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত